Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ঢাকা থেকে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত ১১ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৩৬৭টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১০ মার্চ) বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনস তাদের ফ্লাইট বাতিল করছে।

তিনি আরও জানান, পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা এখনও বহাল থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট বাতিল করতে হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট চলাচলও স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

ঢাকা থেকে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট

আপডেট টাইম : 02:34:51 pm, Tuesday, 10 March 2026