Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ, ভারত, চীনসহ মোট ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র । দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বুধবার (১১ মার্চ) এই তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, “সেকশন ৩০১-এর অধীনে অন্যায্য বাণিজ্যচর্চা খতিয়ে দেখার জন্য এই তদন্ত শুরু হয়েছে। এর ভিত্তিতে গ্রীষ্মের মধ্যে চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা হতে পারে।”

তিনি আরও বলেন, “যেসব দেশ অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ব্যবহার করে নিজেদের সমস্যা অন্য দেশের ওপর চাপাচ্ছে, সেগুলোর জন্য যুক্তরাষ্ট্র শিল্পভিত্তিকে হ্রাস করবে না।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তদন্তের আওতায় ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড এবং নরওয়েও রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কানাডা এই তালিকায় নেই।

উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করে। এর আগে ফেব্রুয়ারিতে ট্রাম্প অস্থায়ী শুল্ক আরোপ করেছিলেন, যা জুলাইয়ে শেষ হওয়ার কথা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের

আপডেট টাইম : 09:21:48 am, Thursday, 12 March 2026