Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্রবাসীদের জন্য সুখবর দিলো আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত সরকার প্রবাসীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় যেসব প্রবাসী দেশের বাইরে আটকে পড়েছিলেন এবং যাদের রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের পুনরায় প্রবেশের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) এই মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব প্রবাসীর রেসিডেন্সি পারমিট বা ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ বা তার পরবর্তী সময়ে দেশের বাইরে থাকা অবস্থায় শেষ হয়েছে, তারা কোনো নতুন প্রবেশ ভিসা ছাড়াই আমিরাতে ফিরতে পারবেন। এই বিশেষ সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া এ পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসীদের ওপর কোনো ধরনের আর্থিক জরিমানা আরোপ করা হবে না। দেশে ফেরার পর তারা কোনো জটিলতা ছাড়াই তাদের ভিসার আইনি মর্যাদা নিয়মিত করার সুযোগ পাবেন।

অন্যদিকে, যারা ভিজিট ভিসায় আমিরাতে গিয়ে আটকা পড়েছেন এবং যাদের ভিসার মেয়াদ এই সময়ের মধ্যে শেষ হয়েছে, তাদের জন্য অতিরিক্ত ৩০ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে।

তবে ভ্রমণকারীদের সুবিধার্থে ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ নির্দেশনা নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

প্রবাসীদের জন্য সুখবর দিলো আরব আমিরাত

আপডেট টাইম : 03:10:49 pm, Saturday, 14 March 2026