Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

দুইবার পিছিয়ে পড়েও হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো

দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে মরক্কো। হাইতির বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৪-২ গোলের জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দলটি। ‘সি’ গ্রুপে রানার্স-আপ হয়ে শেষ ৩২-এ উঠেছে আশরাফ হাকিমিরা।

বুধবার (২৫ জুন) আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে হাইতি। ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় ক্যারিবীয় দেশটি। লেনি জোসেফের শট মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর গায়ে লেগে জালে ঢুকে গেলে আত্মঘাতী গোলে লিড পায় হাইতি। এর মাধ্যমে ৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে গোলের দেখা পায় দলটি।

ম্যাচের ৩৯তম মিনিটে সমতায় ফেরে মরক্কো। ব্রাহিম দিয়াজের শট গোলরক্ষক জনি প্লাসিদ পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলে ফিরতি বলে জাল খুঁজে নেন অধিনায়ক আশরাফ হাকিমি।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে আবারও এগিয়ে যায় হাইতি। ২৫ গজ দূর থেকে উইলসন ইসিদোরের দুর্দান্ত শটে ২-১ ব্যবধানে লিড নেয় তারা। কিন্তু যোগ করা সময়ে হাকিমির পাস থেকে গোল করে আবারও সমতা ফেরান ইসমাইল সাইবারি।

প্রথমার্ধ ২-২ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মরক্কো। শেষ ১২ মিনিটে রাহিমি গোল করে দলকে প্রথমবারের মতো এগিয়ে দেন। এরপর নির্ধারিত সময়ের শেষ দিকে ইয়াসিন আরেকটি গোল যোগ করলে জয় নিশ্চিত হয় মরক্কোর।

একসময় ম্যাচে বড় চমকের ইঙ্গিত দেওয়া হাইতি শেষ পর্যন্ত পরাজিত হয়ে বিদায় নেয়। অন্যদিকে, দারুণ লড়াই করে জয় তুলে নিয়ে ব্রাজিলের পর ‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় মরক্কো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

দুইবার পিছিয়ে পড়েও হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো

আপডেট টাইম : 11:45:59 am, Thursday, 25 June 2026