Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সুইডেনের বিপক্ষে ড্র করে নকআউটে ব্রাজিলকে পেল জাপান

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে এশিয়ার দেশ জাপান। এই ড্র তাদের টেবিলের দুইয়েই রেখেছে। ফলে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ নিশ্চিত হয়ে গেল। আগামী ২৯ জুন ব্রাজিলের মুখোমুখি হবে জাপান।

গোলশূন্য প্রথমার্ধ দেখে ম্যাচটি যে শেষ পর্যন্ত এমন উত্তেজনা ছড়াবে, তা হয়তো খুব কমই ধারণা করেছিলেন। বিরতির পর ছন্দ পাল্টে যায় পুরো ম্যাচের। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে শেষ পর্যন্ত ১-১ সমতায় মাঠ ছাড়ে জাপান ও সুইডেন। তবে ড্র হলেও দুই দলেরই নকআউট পর্বের টিকিট নিশ্চিত হয়েছে।

ডালাসে শুক্রবার (২৬ জুন) ভোরের এই ম্যাচে প্রথম ৪৫ মিনিটে কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি কোনো দল। জাপানের নেইতো নাকামুরার বাঁকানো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন সুইডিশ গোলরক্ষক ইয়াকুব ভিদেল জেততেরস্ত্রুম। অন্যদিকে সুইডেনের আলেকসান্দার বের্নহার্দসনের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন জিওন সুজুকি।

বিরতির পর ৫৬ মিনিটে দুর্দান্ত দলীয় আক্রমণ থেকে জাপানকে এগিয়ে দেন দাইজেন মায়েদা। রিতসু দোয়ান ও আয়াসে উয়েদার দ্রুত পাস আদান-প্রদানের পর সহজ সুযোগটি কাজে লাগান সেল্টিক ফরোয়ার্ড।

তবে জাপানের আনন্দ স্থায়ী হয় মাত্র ছয় মিনিট। ডি-বক্সের বাইরে থেকে চমৎকার বাঁকানো শটে সমতা ফেরান অ্যান্টনি এলাঙ্গা। ম্যাচের শেষ দিকে দুই দলই জয়ের সুযোগ পেলেও গোলরক্ষকদের দৃঢ়তায় আর স্কোরলাইন বদলায়নি।

ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে জাপান, শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া সুইডেনও সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউট নিশ্চিত করেছে, যদিও প্রতিপক্ষ জানতে অপেক্ষা করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

সুইডেনের বিপক্ষে ড্র করে নকআউটে ব্রাজিলকে পেল জাপান

আপডেট টাইম : 10:56:02 am, Friday, 26 June 2026