Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে

আর্লিং হালান্ডের নির্ধারক গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। এই জয়ের ফলে নকআউট পর্বে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দলটি।

ম্যাচে হালান্ডের জয়সূচক গোল নরওয়েকে শেষ ষোলোর টিকিট এনে দেয়, আর একই সঙ্গে শেষ হয়ে যায় আইভরি কোস্টের বিশ্বকাপ যাত্রা।

এর একদিন আগে জাপানের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে তাদের প্রতিপক্ষ নির্ধারণের জন্য অপেক্ষা করতে হয়েছিল নরওয়ে-আইভরি কোস্ট ম্যাচের ফলাফলের দিকে।

নরওয়ের জয়ের পর নিশ্চিত হয়েছে শেষ ষোলোর এই লড়াই। আগামী ৬ জুলাই রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে উঠেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে

আপডেট টাইম : 01:32:34 am, Wednesday, 1 July 2026