Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বিদেশগামী কর্মীদের ‘কল্যাণ ফি’ বাড়লো

বিদেশগামী কর্মীদের জন্য ‘কল্যাণ ফি’ ২ হাজার টাকা বাড়িয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে বিদেশ যাওয়ার আগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে এখন ৩ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৫ হাজার ৫০০ টাকা দিতে হবে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইয়েদা ফয়জুন্নেছা স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। নতুন নির্ধারিত ফি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

পরিপত্রে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের সেবামূলক কার্যক্রমের পরিধি ও পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কর্মীদের সুরক্ষাসহ সার্বিক কল্যাণ কার্যক্রম নিশ্চিত করতে এবং বর্তমান মুদ্রামান (ডলার) ও বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করে ‘কল্যাণ ফি’ পুনর্নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়, বিদেশগামী কর্মী, বিদেশে অবস্থানরত কর্মী কিংবা বিমানবন্দর থেকে আদায় করা ‘কল্যাণ ফি’ ২০১৫ সালে ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিলো। এবার তা বাড়িয়ে ৫ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। আগামী ১ অক্টোবর থেকে নতুন হারে এ ফি আদায় করা হবে।

উল্লেখ্য, বিদেশ যাওয়ার প্রাক্কালে কর্মীদের বাধ্যতামূলকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে হয়। এই সদস্যপদের সঙ্গে সংশ্লিষ্ট ফি দিয়েই প্রবাসী কর্মীরা বোর্ডের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের আওতায় আসেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

বিদেশগামী কর্মীদের ‘কল্যাণ ফি’ বাড়লো

আপডেট টাইম : 06:37:23 pm, Wednesday, 23 September 2026