Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মিডিয়া পাড়ায় আতঙ্ক, সিলেটে করোনা আক্রান্ত ৮ সাংবাদিক

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:55:47 pm, Sunday, 7 June 2020
  • 644 বার

মোহাম্মদ নুরুল ইসলাম: সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলছে। সাধারণ মানুষের পাশাপাশি ডাক্তার, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সংবাদকর্মীরাও বাদ যাচ্ছেন না করোনার হানা থেকে। সিলেটে এ পর্যন্ত আটজন সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে সিলেট শহরে কর্মরত ৭ জন ও ওসমানীনগরের একজন রয়েছেন।

এ পর্যন্ত সিলেটে যে সব সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা হলেন, দৈনিক সমকাল’র সিলেট ব্যুরো’র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ হিউম্যান রাইটর্স জার্নালিস্ট কমিশনের সভাপতি রোটারিয়ান ফয়সল আহমদ বাবলু, চ্যানেল এস’র ক্যামেরা পার্সন রুহিন আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, যমুনা টিভির ক্যামেরা পার্সন নিরানন্দ পাল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাধব কর্মকার, দৈনিক শুভপ্রতিদিন’র ওসমানীনগর প্রতিনিধি রনিক পাল, সিলেট সান ডট কম’র বার্তা সম্পাদক ও দৈনিক আলোকিত সময়ের ব্যুরো প্রধান সুলতান সুমন ও সাংবাদিক আবুল হোসেন।

জানা গেছে, আক্রান্ত সকল সাংবাদিকই বর্তমানে নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন ও ভালো আছেন। কারোরই মধ্যে কোনো উপসর্গ নেই।

দৈনিক সমকাল’র সিলেট ব্যুরো’র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ হিউম্যান রাইটর্স জার্নালিস্ট কমিশনের সভাপতি রোটারিয়ান ফয়সল আহমদ বাবলুর সাথে আলাপকালে তিনি জানান, বর্তমানে তিনি বাসায় রয়েছেন ও ভালো আছেন। তিনি সকলের দু‘আ কামনা করেন।

সিলেটে সাংবাদিকরা আক্রান্ত হওয়ায় আতংকে রয়েছেন মাঠে কাজ করা সংবাদ কর্মীরা। দৈনিক সবুজ সিলেট ও সিলেট প্রতিদিন২৪ডটকম’র স্টাফ ফটো সাংবাদিক মো: আজমল আলী জানান, প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে তাদেরকে মাঠে কাজ করতে হয়। সিলেটে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সর্বদা আতংকের মধ্যে থেকেই কাজ করে যাচ্ছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মিডিয়া পাড়ায় আতঙ্ক, সিলেটে করোনা আক্রান্ত ৮ সাংবাদিক

আপডেট টাইম : 09:55:47 pm, Sunday, 7 June 2020