Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

জননিরাপত্তা প্রদানে বৃহৎ পরিসরে কাজ করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানালেন আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:08:20 pm, Wednesday, 10 June 2020
  • 664 বার

দর্পণ ডেক্স : জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বৃহৎ পরিসরে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম।

আজ ১০ জুন বুধবার দুপুরে ডেমরায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্স’ এর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, পুলিশ ফোর্সের স্বস্তিদায়ক অবস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে তারা দ্রুততম সময়ে জনগণকে কাঙ্খিত সেবা প্রদান করতে পারে। তিনি পূর্বাঞ্চল পুলিশ লাইন্সকে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন উন্নত পুলিশ লাইন্স হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। প্রকল্পের কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে  তিনি দ্রুত কাজ সমাপ্তির নির্দেশ দেন।

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, অতিরিক্ত আইজি মোঃ শাহাব উদ্দীন কোরেশী প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

পরে আইজিপি পুলিশ লাইন্স চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জননিরাপত্তা প্রদানে বৃহৎ পরিসরে কাজ করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানালেন আইজিপি

আপডেট টাইম : 11:08:20 pm, Wednesday, 10 June 2020