দর্পণ ডেস্ক : নবীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া বাশডর গ্রামে অভিযান চালিয়ে শাহজান মিয়া (৩৫) নামে প্রধান আসামীকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার বাশডর গ্রামের মতলিব মিয়ার ছেলে।এই মামলার অপর আসামী পলাতক রয়েছে।
জানা যায়, উপজেলার মাইজগাও গ্রামের জনৈক এক মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে গত ৬ এপ্রিল নবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয় দু’জনের বিরুদ্ধে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

Reporter Name 



















