Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

জনস্বাস্থ্য সুরক্ষা এবং অভ্যন্তরীণ খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশসহ মোট ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। একই সঙ্গে আরও ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চল বা শহর থেকে আংশিকভাবে আমদানিতে বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।

সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ) জানিয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও রোগতাত্ত্বিক (এপিডেমিওলজিক্যাল) তথ্যের হালনাগাদের ভিত্তিতে এসব নিষেধাজ্ঞা নিয়মিত পর্যালোচনা করা হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গালফ নিউজে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু দেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ২০০৪ সাল থেকেই কার্যকর, আবার কিছু দেশকে সাম্প্রতিক ঝুঁকি মূল্যায়ন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনের আলোকে ধাপে ধাপে তালিকাভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উচ্চমাত্রার এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাবকে উল্লেখ করেছে সৌদি কর্তৃপক্ষ।

সম্পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর তালিকায় রয়েছে—বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ভিয়েতনাম, ভারত, জাপান, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, নেপালসহ মোট ৪০টি দেশ।

অন্যদিকে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, কানাডা, মালয়েশিয়াসহ ১৬টি দেশের নির্দিষ্ট রাজ্য বা শহরের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা বহাল থাকবে।

তবে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি জানিয়েছে, তাপপ্রক্রিয়াজাত (হিট–ট্রিটেড) মুরগি ও সংশ্লিষ্ট পণ্য এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে—শর্ত সাপেক্ষে। এসব পণ্যের সঙ্গে সরকারি স্বাস্থ্য সনদ থাকতে হবে, যেখানে নিশ্চিত করা থাকবে যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও নিউক্যাসল রোগের ভাইরাস সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে এবং পণ্যগুলো অনুমোদিত স্থাপনা থেকে রপ্তানি করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

আপডেট টাইম : 03:56:12 pm, Wednesday, 25 February 2026