Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

ভারতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে বাংলাদেশি নাগরিক সন্দেহে ১৮ জনকে আটক করেছে কর্ণাটক রাজ্য পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, সন্দেহজনক চলাফেরা ও কার্যকলাপের ভিত্তিতে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তারা কোনো ধরনের বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্ব–সংক্রান্ত নথি দেখাতে পারেননি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আটক ১৮ জনকে বেঙ্গালুরু–হাওড়া দুরন্ত এক্সপ্রেসে করে পশ্চিমবঙ্গে পাঠানো হয়। তবে হাওড়ায় পৌঁছানোর পর তাদের পরবর্তী গন্তব্য বা আইনগত প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানায়নি পুলিশ।

জানা গেছে, শিশু ছাড়া বাকিরা সবাই বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন এবং দীর্ঘদিন ধরেই সেখানে অবস্থান করছিলেন। সম্প্রতি তাদের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ সৃষ্টি হলে পুলিশ নজরদারি বাড়ায় এবং পরে আটক করে।

হাওড়া স্টেশনে নেওয়ার পর পুলিশ কর্মকর্তাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

ভারতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক

আপডেট টাইম : 11:53:17 am, Wednesday, 25 February 2026