Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

গোলাপগঞ্জে ২য় শ্রেণির শিশুকে ধর্ষণ, যুবক আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : 12:27:35 am, Friday, 19 June 2020
  • 819 বার

দর্পণ ডেক্স : গোলাপগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের ঘটনায় আসামীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।আটককৃত যুবক উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ বারকোট গ্রামের সুলেমান ড্রাইভারের ছেলে কামিল আহমদ (২০)।

জানা যায়, আসামী কামিল আহমদ ভিকটিম শিশুর পাশের বাড়ির বাসিন্দা হওয়ার সুবাধে ভিকটিমের পরিবারের লোকজনের অগোচরে গত ১২ জুন ও ১৫ জুন ঐ শিশুকে জিম্মি করে দু্ই দফা জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষণের বিষয়ে পরিবারের কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায় সে।

পরে ভিকটিম শিশু (৮) ঘটনার কথা তার পরিবারের লোকজনকে জানালে তারা কামিলকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন। বর্তমানে ভিকটিম শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (ওসিসি) তে চিকিৎসাধিন রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (সাময়িক দায়িত্ব) আবুল কাশেম আটকের সত্যতা নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

গোলাপগঞ্জে ২য় শ্রেণির শিশুকে ধর্ষণ, যুবক আটক

আপডেট টাইম : 12:27:35 am, Friday, 19 June 2020