Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

করোনা ভাইরাস: পজিটিভ শনাক্ত হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, নাফিস ইকবাল এবং নাজমুল ইসলাম অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:13:29 pm, Sunday, 21 June 2020
  • 583 বার

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার দুপুরে দেয়া তার টেস্টের রিপোর্টে করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়েছে বলে তার আত্মীয়স্বজনরা নিশ্চিত করেছেন।

মাশরাফি বিন মোর্ত্তজার পর, সাবেক ওপেনিং ব্যাটসম্যান নাফিস ইকবাল ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

মাশরাফীর পরিবার দিনের আগের দিকে জানান, শুক্রবার থেকেই মাশরাফী বিন মোর্ত্তজার জ্বর ছিল।

তবে তার ভাই মুরসালিন বিন মোর্ত্তজা জানিয়েছেন, জ্বর ছাড়া তার আর কোন উপসর্গ নেই।

মাশরাফি এখন ঢাকায় নিজ বাসাতেই আইসোলেশনে আছেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়।

তার আত্মীয়স্বজনরা জানিয়েছেন, এর আগে মাশরাফির শাশুড়ী এবং শালীর করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছিল।

সম্প্রতি তিনি দু’বার তার নিজ শহর নড়াইলে গিয়েছিলেন বলেও জানানো হয়।

নাফিস ইকবালের করোনা শনাক্ত হওয়ার খবর জানিয়েছেন তার পরিবার।

নাজমুল ইসলামও বিবিসি বাংলাকে ফোনে তার আক্রান্ত হবার খবর নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

করোনা ভাইরাস: পজিটিভ শনাক্ত হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, নাফিস ইকবাল এবং নাজমুল ইসলাম অপু

আপডেট টাইম : 04:13:29 pm, Sunday, 21 June 2020