Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সমুদ্রে বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন করল চীন

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:45:43 am, Tuesday, 28 July 2020
  • 545 বার

এবার সমুদ্রে বিশ্বের বৃহত্তম এজি৬০০ নামের দূরপাল্লার বিমানটি জটিল আবহাওয়াতেও সফল উড্ডয়ন করল চীন। স্থানীয় প্রযুক্তিতে তৈরি বিমানটি রোববার সকালে পূর্ব চীনের শানতুং প্রদেশের ছিংতাওয়ে সমুদ্রের ওপর সফলভাবে উড়েছে। রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা কোম্পানি এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিক) জানিয়েছে, বিমানটি ভূমি থেকে উড্ডয়ন ও ভূমিতে অবতরণের পাশাপাশি সমুদ্র থেকে উড্ডয়ন ও সমুদ্রে অবতরণ করতে পারবে। সমুদ্র থেকে বিমানটির সফল পরীক্ষামূলক উড্ডয়ন ও টেস্ট ফ্লাইট সম্পন্ন করাকে এর আরও উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০১৭ সালে বিমানটি প্রথম আকাশে ওড়ে এবং ২০১৮ সালে একে একটি জলাশয় থেকে পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ানো হয়। এখন সমুদ্র থেকে টেস্ট ফ্লাইট সম্পন্ন হওয়ার পর বিমানটিকে আরও বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

সমুদ্রে বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন করল চীন

আপডেট টাইম : 08:45:43 am, Tuesday, 28 July 2020