Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নিজ ফ্ল্যাটে মা-মেয়ের মরদেহ, পরিকল্পিত হত্যা বলছে কুয়েতি পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:08:49 pm, Saturday, 29 August 2020
  • 863 বার

কুয়েতে দুই বাংলাদেশি নারী খুন হয়েছেন। নিহতরা সম্পর্কে মা ও মেয়ে।

তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

নিহত দুইজন হলেন- মমতা (৫৬) ও তার মেয়ে স্বর্ণলতা (৩১)। তাদের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।

শনিবার (২৯ আগস্ট) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল-সুয়েখ এলাকার  বহুতল একটি ভবনের নিচতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস পুলিশের বরাত দিয়ে জানায়, মা ও মেয়েকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র ব্যবহার করে খুন করা হয়েছে। এ ঘটনায় পরিকল্পিত হত্যার মামলা রেকর্ড করেছে পুলিশ।

এ ঘটনায় এখনো ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসেনি বলে জানিয়েছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো. আনিসুজ্জামান।

তিনি আরও জানান, ওই ফ্ল্যাটে শুধু মা ও মেয়েই থাকতেন। ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে তাদের মরদেহ পাওয়া যায়। তিনি ঘটনাস্থলে যাবেন বলেও জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

নিজ ফ্ল্যাটে মা-মেয়ের মরদেহ, পরিকল্পিত হত্যা বলছে কুয়েতি পুলিশ

আপডেট টাইম : 03:08:49 pm, Saturday, 29 August 2020