Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পাচ্ছেন মেসি

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:27:28 am, Thursday, 22 December 2022
  • 281 বার
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পালা ঘুচিয়েছেন লিওনেল মেসি। তার জাদুকরী পায়ের ছোঁয়ায় তিন যুগ পর আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। দেশে ফিরে মেসি-ডি মারিয়ারা পেয়েছেন রাজকীয় বরণ। আনন্দে ভাসছে গোটা দেশ।
 
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অনুঘটকের ভূমিকা পালন করা সময়ের সেরা ফুটবলার মেসি এবার পেতে যাচ্ছেন বিশেষ সম্মান। আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছেন তিনি।
 
জানা গেছে দেশটির ১০০০ পেসোর নোটে থাকবে মেসির ছবি।
 
মূলত, দেশটির ফাইন্যান্সিয়াল গভর্নিং বডি বিশ্বকাপ জয়ের মতো বড় জাতীয় অর্জনকে স্মরণীয় করে রাখতে চায়। আর সে জন্যই ব্যাংক নোটে রাখতে চাচ্ছে মেসির ছবি। ১০০০ পেসোর নোটের এক পাশে থাকবে মেসির ১০ নম্বর জার্সি পরা একটি ছবি। সেখানে থাকবে মেসির স্বাক্ষরও। তার নিচে লেখা থাকবে ‘কাতার-২০২২’ এবং লিওনেল মেসির নাম। অন্য পাশে থাকবে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর উল্লাস করা দলগত ছবি।
 
উল্লেখ্য, ১৯৭৮ সালে বিশ্বকাপ আয়োজন উপলক্ষ্যে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক স্মারক কমার্সিয়াল কয়েন চালু করেছিল। তখন কপার, নিকেল ও অ্যালুমিনিয়ামের ২০ পেসো, ৫০ পেসো ও ১০০ পেসোর কয়েনের এক পাশে ছিল বিশ্বকাপের লোগো। অন্যপাশে ছিল ফুটবল খেলার দৃশ্য ও স্টেডিয়ামের ছবি। এর পাশাপাশি একইভাবে সিলভারের ১০০০ পেসো, ২০০০ পেসো ও ৩০০০ পেসোর কয়েন ছেড়েছিল।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পাচ্ছেন মেসি

আপডেট টাইম : 08:27:28 am, Thursday, 22 December 2022