Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ান প্রবাসীরা আসিফ নজরুলকে  শুনালেন কষ্টের কথা

জোড় পূর্বক শ্রমের শিকার মালয়েশিয়ান কর্মীরা। কর্মীরা তাদের কষ্টের কথা শোনালেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলকে। মালয়েশিয়ান সময় বুধবার ১২টার দিকে নেগরি সিম্বিলানের মেডিসিরাম এসডিএন বিএইচডিতে বাংলাদেশী প্রবাসীদের দুঃখ -কষ্টের কথা শোনেন। তিনি আলোচনা সভায় প্রবাসীদের দীর্ঘ দিনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে কুয়ালালামপুর পৌঁছান উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

২০০৮ সালে বাংলাদেশিদের চন্য বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। আট বছর পর তা চালু হয়েছিল ২০১৬ সালে। এরপর দুর্নীতির অভিযোগে ফের ২০১৮ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। ২০২১ সালের ১৮ ডিসেম্বর নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে সেই বাজার খুলতে সময় লেগেছিল তিন বছর। ২০২২ সালের আগস্টে দেশটিতে আবারও বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হয়। এরপর গত বছরের ১ জুন থেকে কর্মী প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটি।

সফরসূচি অনুযায়ী তিনি জোরপূর্বক শ্রমের শিকার বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। আগামীকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওংয়ের সঙ্গে শ্রমবাজার ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

মালয়েশিয়া সফর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এ সফর হচ্ছে শ্রমবাজার নিয়ে। প্রবাসীদের এখানে অনেক সমস্যা আছে। অনেকে অনিয়মিত হয়ে গেছে। অনেকে কাজ পাচ্ছেন না। আমাদের প্রবাসী ভাইয়েরা হচ্ছেন রেমিট্যান্স যোদ্ধা। তারা অনেকে অনেক কষ্টে আছেন। যতটা পারা যায় আমাদের দেশের স্বার্থ রক্ষা।’

সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো কথা দিতে চাই না, আমি চাই আলোচনাটা বাংলাদেশের মানুষের পক্ষে থাক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মালয়েশিয়ান প্রবাসীরা আসিফ নজরুলকে  শুনালেন কষ্টের কথা

আপডেট টাইম : 06:43:19 pm, Wednesday, 14 May 2025