Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মুন্সীগঞ্জের শ্রীনগরে ২ প্রবাসীকে অপহরণ করে সর্বস্ব লুট

মুন্সীগঞ্জের শ্রীনগরের ফেরিঘাট এলাকায় ্যাব পরিচয়ে জসিম শেখ সুজন খান নামের দুই সৌদি আরব প্রবাসীকে অপহরণের পর ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত আনুমানিক ৮টার দিকে শ্রীনগর উপজেলার মাসুরগাও পুরাতন ফেরিঘাট এলাকায় ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, তারা ঢাকা থেকে বালাসুরের উদ্দেশ্যে নগর পরিবহনের একটি বাসে উঠেছিলেন। বাসটি শ্রীনগর উপজেলার মাসুরগাও পুরাতন ফেরিঘাট এলাকায় পৌঁছলে র‍্যাব পরিচয় দিয়ে ৫/৬ ব্যক্তি বাস থামিয়ে তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়। পরে অপহরণকারীরা জসিম শেখের কাছ থেকে ২৫ লাখ ২০ হাজার ও সুজন খানের থেকে ১১ লাখ ৩০ হাজার ও মোবাইল ফোন লুট করে নেয়। সর্বস্ব কেড়ে নেওয়ার পর তাদের ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা।

এ বিষয়ে র‍্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন জানান, র‍্যাব পরিচয়ে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, তারা প্রকৃত র‍্যাব সদস্য নয়। এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‍্যাব ইতোমধ্যেই গুরুত্ব সহকারে কাজ শুরু করেছে।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ বলেন, ভুক্তভোগী দুইজন লিখিত অভিযোগ করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ২ প্রবাসীকে অপহরণ করে সর্বস্ব লুট

আপডেট টাইম : 11:12:07 am, Saturday, 17 May 2025