Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্রবাসীর তিন কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ

 শাহপরাণ থানাধীন পীরেরচকে প্রতারণার মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসীর ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী প্রবাসী আব্দুল নূর জানান, তার নিকট আত্মীয় হওয়ার সুবাদে পীরেরচকের মৃত ইব্রাহিম আলীর পুত্র শামীম মিয়া, কালা মিয়া, মজির মিয়া, সুনু মিয়া চতুরিপনার আশ্রয় নিয়ে টাকা আত্মসাত করেছে। এখন ভুয়া দলিল তৈরি করে তার বাড়ি ঘর দখলের পাঁয়তারা করছে। গতকাল বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে প্রবাসী আব্দুল নূর অভিযোগ করে বলেন, তার বৃদ্ধ মা সুরেতুন নেছা লন্ডন থেকে দেশে আসা যাওয়ার সুবাদে শামীম মিয়া ও তার ভাইয়েরা ভুল বুঝিয়ে সম্পত্তি ক্রয় করার কথা বলে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়। টাকা গ্রহণের ১০ বছর অতিবাহিত হলেও এই টাকায় তাদের নামে কোন সম্পত্তি ক্রয় করা হয়নি। বরং ওই টাকায় তারা নিজেরা লাভবান হয়েছে। আগে তাদের আর্থিক সামর্থ্য না থাকলেও এখন নিজেদের নামে জমি ক্রয় করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল নূর জানান, তিনি এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন দপ্তরে নালিশ করেও প্রতিকার পাননি। শামীম ও তার সহযোগীরা আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে শাহপরাণ থানাকে ম্যানেজ করে এমন অপরাধ কর্মকান্ড চালাচ্ছে। সম্প্রতি তার বসতবাড়ী দখলের উদ্দেশ্যে জাল দলিল ও তার বৃদ্ধ মায়ের স্বাক্ষর জাল করে জাল পাওয়ার অব এটর্নি তৈরি করেছে। অথচ, তার মা কোন আমমোক্তার দেননি বা কোন জমিও বিক্রি করেননি। তারা জাল দলিল সঠিক দাবি করে জাল নামজারি করিয়েছে। স্বত্ব মোকদ্দমা (নং ৫১০/২২) এর প্রেক্ষিতে সদর আদালত সিলেট তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে তারা আদালতের আদেশও অমান্য করে। আব্দুল নূর জানান, শামীম ও তার সহযোগীরা এখন তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। গত ৩০ এপ্রিল তার ওরপ তারা হামলা চালিয়েছে। এমতাবস্থায় জান মালের নিরাপত্তায় তিনি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাশহুদ আহমদ চৌধুরী মহসিন অ্যাডভোকেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

প্রবাসীর তিন কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ

আপডেট টাইম : 12:14:28 pm, Thursday, 22 May 2025