Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

প্রবাসীদের সেবায় নির্মিত হাসপাতালের মালিক হবেন প্রবাসীরাই : ড. আসিফ নজরুল

প্রবাসীদের সেবায় নির্মিত হাসপাতালের মালিক হবেন প্রবাসীরাই ড. আসিফ নজরুল

প্রবাসীদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, যার মালিক হবেন প্রবাসীরাই,  প্রবাসীদের কল্যাণে যুগান্তকারী এমন উদ্যোগের ঘোষণা দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আসিফ নজরুল।

“আমার স্বপ্নের একটি প্রকল্প হলো—প্রবাসীদের জন্য একটি হাসপাতাল করা। সেই হাসপাতালের মালিক হবেন প্রবাসীরাই। যদি এটা করতে পারি, তাহলে আমার মনে হবে প্রবাসীদের জন্য সত্যিকারের কিছু করতে পেরেছি।” শনিবার ৩১ মে টাঙ্গাইলে এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আসিফ নজরুল এমনটি জানান। দেশের বাইরে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে সার্বিয়া, রোমানিয়া, সৌদি আরব, জর্ডান, বাহরাইন, ইউএই এবং জাপানসহ বিভিন্ন দেশে শ্রমবাজার সম্প্রসারণে কাজ চলছে। জাপানে এক লাখ শ্রমিক নেওয়ার আশ্বাস পাওয়া গেছে বলেও তিনি জানান।

এছাড়া, দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনের জন্য ‘রিইন্টিগ্রেশন কর্মসূচি’ চালু রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিদেশে যারা মৃত্যুবরণ করেন, তাদের মরদেহ দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে পরিবহন সুবিধা সহজতর করা হয়েছে।

প্রবাসীদের দক্ষতা উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, “এসএসসি পাস করার পর যে সময়টা ছেলেমেয়েরা অপেক্ষায় থাকে, সেই সময়টাকে কাজে লাগানোর জন্য আমরা একটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করেছি। কম্পিউটার, গ্রাফিক ডিজাইন ও ওয়েব ডিজাইনসহ বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হবে। প্রথম বছরে ৬ হাজার শিক্ষার্থীকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ সহজতর করার পাশাপাশি, বিএমটি ছাড়পত্রের অনুমোদন প্রক্রিয়াও দুই স্তরে নামিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, “আমাদের প্রবাসী ভাই-বোনেরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তাই তাদের জন্য আরও কল্যাণমুখী উদ্যোগ আমরা গ্রহণ করবো।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের সেবায় নির্মিত হাসপাতালের মালিক হবেন প্রবাসীরাই : ড. আসিফ নজরুল

আপডেট টাইম : 09:57:21 am, Tuesday, 3 June 2025