জাপানে এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, জাপানে কাজের সুযোগ পেতে হলে স্থানীয় ভাষা জানা এবং যেকোনো ধরনের দক্ষতা থাকলেই হবে।
এ সময় তিনি আরও জানান, আগামী জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসনের কাজে ব্যবহারের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে সরকার।
ব্যাংক খাতের প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ২২টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার পরিকল্পনাও চলছে। তবে এ প্রক্রিয়ায় গ্রাহকদের আমানত বা সঞ্চয়ের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক 



















