Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ
স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:51:13 pm, Wednesday, 24 September 2025
  • 131 বার

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে খেলা। জয় পেলে ফাইনালের পথে এগিয়ে যাবে লিটন দাসের দল।

ভারত-বাংলাদেশ লড়াই সবসময়ই বাড়তি উত্তেজনার জন্ম দেয়। রাজনৈতিক প্রেক্ষাপট ছাড়াও, অতীতের কয়েকটি হাড্ডাহাড্ডি ম্যাচ এই প্রতিদ্বন্দ্বিতাকে আলাদা মাত্রা দিয়েছে। তবে পরিসংখ্যানে টাইগাররা স্পষ্টতই পিছিয়ে—টি-টোয়েন্টিতে ১৭ দেখায় একটিমাত্র জয়, সেটিও প্রায় ছয় বছর আগে।

শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগার শিবিরে। টপ অর্ডার রান পাচ্ছে, তাওহীদ হৃদয়ও ফর্মে ফিরেছেন। দুবাইয়ের ধীর গতির উইকেটে মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদির বোলিং হতে পারে বড় অস্ত্র। ফিল্ডিংয়েও বাড়তি মনোযোগ দিচ্ছে দল, যা পার্থক্য গড়ে দিতে পারে ম্যাচে।

লিটন দাসের চোট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও টিম ম্যানেজমেন্ট আশাবাদী তাকে নিয়েই মাঠে নামবে। টস ভাগ্য এখানে বড় ভূমিকা রাখবে, কারণ দুবাইয়ে রান তাড়া করাই তুলনামূলক সহজ। একাদশে পরিবর্তন আসতে পারে—শরিফুল ইসলামের বদলে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত নামবে পূর্ণ শক্তির একাদশ নিয়েই। যদিও পাকিস্তানের বিপক্ষে খরুচে বোলিং করায় জসপ্রিত বুমরাহকে বিশ্রামে রাখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নামবে মেন ইন ব্লু।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহেদি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, শুবমান গিল (সহ–অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

আপডেট টাইম : 02:51:13 pm, Wednesday, 24 September 2025