Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:06:53 pm, Thursday, 25 September 2025
  • 141 বার

ক্রিকেটের আগে ফুটবলে সুখবর দিল লাল-সবুজের কিশোররা। শ্রীলঙ্কার কলম্বোয় সাফ অ-১৭ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই বাংলাদেশ ঝলক দেখায়। মাত্র চার মিনিটের ব্যবধানে আসে দুটি গোল। তৃতীয় মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে সুযোগ তৈরি হয়। পাকিস্তানি গোলরক্ষক সতীর্থকে বল দিতে গিয়ে বিপদে পড়েন। সেই ভুলের সুযোগ নিয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বল জালে পাঠান।

এর ঠিক এক মিনিট পর দুর্দান্ত এক গোল করেন ফরোয়ার্ড অপু। ডান দিক থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে পাকিস্তানি গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

এরপর ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও আর কোনো গোল হয়নি। পাকিস্তান বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি। গ্রুপ পর্বে দাপুটে ফুটবল খেলা দলটি সেমিফাইনালে পুরো সময় জুড়ে বাংলাদেশের রক্ষণ ভেদ করতে ব্যর্থ হয়।

দিনের অন্য সেমিফাইনালে আজ রাতে নেপাল ও ভারতের লড়াই হবে একই ভেন্যুতে। সেই ম্যাচের জয়ী দল আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট টাইম : 09:06:53 pm, Thursday, 25 September 2025