Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলছে ১ নভেম্বর

আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন পর্যটন সচিব নাসরীন জাহান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সচিব বলেন, “পহেলা নভেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। দ্বীপটি খোলা থাকবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দুই মাস শুধু দিনের ভ্রমণ অনুমোদিত হবে। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর্যটকরা রাতযাপন করতে পারবেন। এরপর আবার দ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে সময়সীমা ধাপে ধাপে বাড়ানো হতে পারে।”

এ সময় পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, সেন্টমার্টিনসহ দেশের পর্যটন খাতের জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক যাওয়া নিষিদ্ধ করা হয়। এ নিষেধাজ্ঞা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলছে ১ নভেম্বর

আপডেট টাইম : 04:55:44 pm, Thursday, 25 September 2025