Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন

শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশের প্রায় ৩২ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজার সময়কালে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, আনসার ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

সদর দপ্তর জানায়, চলতি সেপ্টেম্বর মাসে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসব ঘটনার অধিকাংশই স্থানীয় দ্বন্দ্ব বা সাধারণ অপরাধের কারণে ঘটেছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রকাশিত তথ্য অনুসারে ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নথিভুক্ত ৯টি ঘটনার মধ্যে তিনটিতে জিডি ও ছয়টিতে মামলা হয়েছে। ইতোমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সদর দপ্তর বলেছে, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ এবং দুর্গাপূজার পুরো সময় জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন

আপডেট টাইম : 05:14:35 pm, Sunday, 28 September 2025