রাজধানীর কাওরান বাজারে মালয়েশিয়া গমন আটকে যাওয়া কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছেন। এতে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কাওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা কর্মসূচি শুরু করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মী সজিব অভিযোগ করে বলেন, “আমরা ৫-৭ লাখ টাকা দেওয়ার পরও মালয়েশিয়া যেতে পারিনি। আমাদের ২০২৪ সালের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু সরকার প্রশিক্ষণের নামে সময়ক্ষেপণ করেছে। প্রতিটি ট্রেনিংয়ে ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। ঋণ করে এ টাকা জোগাড় করায় পরিবার নিয়ে এখন কষ্টে আছি। আমাদের যেকোনোভাবে মালয়েশিয়া পাঠাতে হবে, নইলে ঋণের বোঝা সইতে পারবো না।”
মহাসমাবেশে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু বলেন, “আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।”
কাওরান বাজার এলাকায় দায়িত্বরত তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হানান জানান, “আন্দোলনকারীরা বর্তমানে সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।”
নির্বাচন ঘিরে মন্ত্রণালয় ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে।
এ সময় তিনি বলেন, খাগড়াছড়ির সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক 

















