Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

হজের তিন প্যাকেজ ঘোষণা, কমছে খরচ

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:00:15 pm, Sunday, 28 September 2025
  • 155 বার

Muslim pilgrims circle the Kaaba and pray at the Grand Mosque as Saudi Arabia welcomes back pilgrims for the 2022 haj season, after the kingdom barred foreign travellers over the last two years because of the coronavirus disease (COVID-19) pandemic, in the holy city of Mecca, Saudi Arabia July 1, 2022. REUTERS/Mohammed Salem

আগামী বছরের হজযাত্রীদের জন্য তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ ঘোষণা দেন।

২০২৬ সালের হজে সর্বনিম্ন প্যাকেজ-৩ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা, প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-১ এর খরচ হবে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। এর মধ্যে প্রথম প্যাকেজে মসজিদুল হারাম থেকে ৭০০ মিটারের মধ্যে, দ্বিতীয় প্যাকেজে দেড় কিলোমিটার দূরে এবং তৃতীয় প্যাকেজে আজিজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে।

এ বছর বিমান ভাড়াও কিছুটা কমানো হয়েছে। গতবার যেখানে ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকায়।

ধর্ম উপদেষ্টা জানান, ৭০–৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে তার সঙ্গে ৫০ বছরের নিচে একজন থাকতে হবে। এছাড়া সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে যেতে পারবেন না।

আগামী বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে ২৭ জুলাই এবং শেষ হবে ১২ অক্টোবর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

হজের তিন প্যাকেজ ঘোষণা, কমছে খরচ

আপডেট টাইম : 08:00:15 pm, Sunday, 28 September 2025