Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

যুক্তরাষ্ট্রে গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি, হামলাকারীসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক গির্জায় বন্দুক হামলায় অন্তত চারজন নিহত ও আটজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে গ্র্যান্ড ব্ল্যাংক শহরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলাকারী গাড়ি চালিয়ে গির্জার ভেতরে ঢুকে অ্যাসল্ট রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালায়। এরপর ভবনে অগ্নিসংযোগও করে সে। হামলার সময় শতাধিক মানুষ প্রার্থনার প্রস্তুতিতে উপস্থিত ছিলেন।

নিহত হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তার নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। মিশিগানের বার্টনে জন্ম নেওয়া স্যানফোর্ড ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাকে মার্কিন মেরিন বাহিনীতে কর্মরত ছিলেন।

পুলিশপ্রধান উইলিয়াম রেনি জানান, হামলার মাত্র আধা মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় টহল টিম। গির্জার পার্কিং লটে পুলিশের গুলিতেই নিহত হয় স্যানফোর্ড।

হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, হত্যার উদ্দেশ্য খুঁজে বের করতে হামলাকারীর বাসা ও ব্যক্তিগত ডিভাইস তল্লাশি চালানো হচ্ছে।

প্রসঙ্গত, এ ঘটনার মাত্র ১৪ ঘণ্টা আগে পার্শ্ববর্তী নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাউথপোর্ট শহরে একটি পানশালায় বন্দুক হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

যুক্তরাষ্ট্রে গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি, হামলাকারীসহ নিহত ৫

আপডেট টাইম : 09:51:36 am, Monday, 29 September 2025