Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

রোহিঙ্গাদের ৯৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা হিসেবে নতুন করে ৯৬ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে এই প্রতিশ্রুতি জানানো হয়।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেন। তার বক্তব্যে বলা হয়, এর মধ্যে যুক্তরাষ্ট্র দেবে ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য প্রতিশ্রুতি দিয়েছে ৩৬ মিলিয়ন ডলারের অনুদান।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে “মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি” শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শেকড় মিয়ানমারে, তাই সমাধানও সেখানেই খুঁজতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ বাড়ানোর আহ্বান জানান তিনি, যাতে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হয় এবং দ্রুত তাদের রাখাইনে প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়া যায়।

ড. ইউনূস বলেন, গণহত্যা শুরু হওয়ার আট বছর পার হলেও রোহিঙ্গাদের দুর্দশা থামেনি। সংকট সমাধানে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে এবং আন্তর্জাতিক সহায়তা তহবিলও বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

রোহিঙ্গাদের ৯৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

আপডেট টাইম : 11:55:22 am, Wednesday, 1 October 2025