Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় বাংলাদেশিদের জন্য বড় সুবিধা

অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অ্যাসেসমেন্ট লেভেল-১ এ উন্নীত করা হয়েছে। এর ফলে এখন দেশটির ভিসা পাওয়া যাবে আগের তুলনায় দ্রুত, সহজ এবং কম খরচে। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শিক্ষার গন্তব্য হিসেবে দীর্ঘদিন ধরেই বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় অস্ট্রেলিয়া। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ লেভেল-১ এ উন্নীত হলো, যেখানে ভারত ও চীন রয়ে গেছে লেভেল-২ এ।

এই নতুন সুবিধার কারণে শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজতর হবে। স্পন্সরশিপ সংক্রান্ত জটিলতা অনেকটাই হ্রাস পাবে, পাশাপাশি টিউশন ফি নিয়ন্ত্রণে থাকবে। উচ্চমানের বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্তগুলোও তুলনামূলক নমনীয় হবে।

২০১৮ সাল থেকে বাংলাদেশ অ্যাসেসমেন্ট লেভেল-৩ এ থাকায় ভিসা প্রক্রিয়ায় নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হতো। এবার লেভেল-১ এ উন্নীত হওয়ায় শিক্ষার্থীরা অল্প ধাপে ও কম খরচে ভিসার আবেদন করতে পারবেন।

নতুন নিয়ম ৩০ সেপ্টেম্বর ২০২৫ বা তার পরের জমাকৃত ভিসা আবেদনগুলোর ক্ষেত্রে কার্যকর হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় বাংলাদেশিদের জন্য বড় সুবিধা

আপডেট টাইম : 12:22:42 pm, Thursday, 2 October 2025