বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অংশ নেবে বলে জানিয়েছেন দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার (২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন নিয়ে কোনো সংশয় নেই।”
নির্বাচন প্রসঙ্গে হুমায়ুন কবির আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে আন্তরিক এবং আগামী ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Reporter Name 



















