Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

টেকনাফে নারী-শিশুসহ ৩৮ জনকে পাচারের হাত থেকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে মানবপাচারের হাত থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে পরিচালিত এই যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে সমুদ্রপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশে পাঠানোর উদ্দেশ্যে নারী, শিশু ও পুরুষদের একটি দলকে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে।

এর ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ নারী, ১২ পুরুষ ও ৮ শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুই মানবপাচারকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, পাচারকারীরা মুক্তিপণ আদায়ের পাশাপাশি বিদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল এবং এ সময় তারা শারীরিকভাবে নির্যাতনের শিকার হন।

কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া ভুক্তভোগী ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। মানবপাচারসহ যে কোনো অবৈধ কার্যকলাপ রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

টেকনাফে নারী-শিশুসহ ৩৮ জনকে পাচারের হাত থেকে উদ্ধার

আপডেট টাইম : 06:55:55 pm, Friday, 3 October 2025