Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সব রেকর্ড ভেঙে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ

দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম, যা এবার ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম নির্ধারণ করে জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা।

শনিবার (৪ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার (৫ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী—২২ ক্যারেট: প্রতি ভরি ১,৯৭,৫৭৬ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ১,৮৮,৫৯৫ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৬১,৬৫১ টাকা, সনাতনী পদ্ধতি: প্রতি ভরি ১,৩৪,২৫৩ টাকা ।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে— যার মধ্যে ৪২ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে।

অন্যদিকে, রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬২৮ টাকায়, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।

২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতনী পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ২২৮ টাকায় বিক্রি হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

সব রেকর্ড ভেঙে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ

আপডেট টাইম : 10:49:45 pm, Saturday, 4 October 2025