Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশন খুব শিগগিরই তাদের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে, জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ তথ্য জানান।

প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে জুলাই জাতীয় সনদের বিষয়বস্তু, এর বাস্তবায়ন পদ্ধতি এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান সম্পর্কে কমিশনের মূল্যায়ন উপস্থাপন করা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি ও সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশনের কার্যক্রমে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা ছিল প্রশংসনীয় ও উৎসাহব্যঞ্জক। আমরা সর্বস্তরের অংশগ্রহণের মাধ্যমে সনদের বাস্তব রূপরেখা চূড়ান্ত করতে সক্ষম হয়েছি।”

প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, চূড়ান্ত প্রতিবেদন দ্রুততম সময়ের মধ্যে জমা দিতে হবে, যাতে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা যায়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন

আপডেট টাইম : 01:44:21 pm, Sunday, 5 October 2025