Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ডলার

চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৬৮ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে বাংলাদেশে এসেছে প্রায় ৮ কোটি ৯৫ লাখ ডলার করে বৈদেশিক মুদ্রা।

রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।

এর আগে আগস্ট মাসে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, আর জুলাইয়ে রেমিট্যান্স ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

ব্যাংকিং খাতের কর্মকর্তারা জানান, গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ডলারের উচ্চ বিনিময় হার প্রবাসীদের ব্যাংকিং মাধ্যমে অর্থ পাঠাতে উৎসাহিত করছে। ফলে টানা কয়েক মাস ধরেই রেমিট্যান্স আয় ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।

তাদের মতে, সরকারের নতুন নীতি ও বৈদেশিক আয়ের প্রণোদনা অব্যাহত থাকলে এ ধারা আগামী মাসগুলোতেও স্থিতিশীল থাকতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ডলার

আপডেট টাইম : 07:35:56 pm, Sunday, 5 October 2025