Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান

শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। সোমবার (৬ অক্টোবর) প্রচারিত সাক্ষাৎকারের প্রথম পর্বে তিনি বলেন, “কিছু বাস্তব কারণেই এখনো ফেরা হয়নি। তবে সময় এসে গেছে মনে হয়— ইনশাআল্লাহ, দ্রুতই দেশে ফিরব।”

রাজনীতি ও নির্বাচনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, “একজন রাজনৈতিক কর্মীর সঙ্গে নির্বাচন, দল ও জনগণের সম্পর্ক অচ্ছেদ্য। যেখানে জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেখানে আমরা কীভাবে অনুপস্থিত থাকি? আমার সবসময় চেষ্টা থাকবে, নির্বাচনের সময় জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকার।”

প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা জনগণের বিষয়। আর বিএনপির ক্ষেত্রে হলে দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।”

খালেদা জিয়ার সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তারেক রহমান বলেন, “আপনি এমন এক নেত্রীর কথা বলছেন, যিনি বাংলাদেশের গণতন্ত্র বারবার হরণ হলেও প্রতিবারই তা পুনরুদ্ধারের লড়াই করেছেন। স্বৈরশাসনের সময়ও তিনি আপস করেননি। মিথ্যা মামলায় তাঁকে জেলে নেওয়া হয়েছিল— আমরা দেখেছিলাম, একজন সুস্থ মানুষ সেখানে প্রবেশ করেছেন, কিন্তু ফিরে এসেছেন অসুস্থ অবস্থায়। চিকিৎসার সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছে— দেশবাসী এসব জানেন।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। আমি বিশ্বাস করি, যদি শারীরিকভাবে সক্ষম হন, আসন্ন জাতীয় নির্বাচনে তিনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে ভূমিকা রাখবেন।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান

আপডেট টাইম : 02:36:01 pm, Monday, 6 October 2025