Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

ওমরাহ নিয়ে বড় সুখবর দিলো সৌদি সরকার

Muslim pilgrims circle the Kaaba and pray at the Grand Mosque as Saudi Arabia welcomes back pilgrims for the 2022 haj season, after the kingdom barred foreign travellers over the last two years because of the coronavirus disease (COVID-19) pandemic, in the holy city of Mecca, Saudi Arabia July 1, 2022. REUTERS/Mohammed Salem

বিশ্বজুড়ে মুসলমানদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব সরকার। এখন থেকে ট্যুরিস্টসহ সব ধরনের ভিসাধারীরাই ওমরাহ পালন করতে পারবেন।

রোববার (৫ অক্টোবর) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, মুসলমানদের জন্য ওমরাহ পালন আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে সৌদি সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি ‘ভিশন–২০৩০’ বাস্তবায়নের পথেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।

নতুন এই নীতির আওতায় সৌদিতে অবস্থানরত ব্যক্তিগত ভিজিট, পারিবারিক ভিজিট, ই-ট্যুরিস্ট, ট্রানজিট ও কর্মসংস্থান—সব ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন।

এছাড়া ওমরাহ প্যাকেজ বুকিং ও পারমিট গ্রহণ প্রক্রিয়াকে সহজ করতে মন্ত্রণালয় চালু করেছে অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক ওমরাহ’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন, সেবা বুকিং, সময় নির্ধারণসহ পুরো প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যাবে।

আরেকটি পৃথক বিবৃতিতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সরকার প্রতিশ্রুতিবদ্ধ—ওমরাহযাত্রী ও মুসল্লিদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে। তাদের আধ্যাত্মিক যাত্রাকে নিরাপদ, সুশৃঙ্খল ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

ওমরাহ নিয়ে বড় সুখবর দিলো সৌদি সরকার

আপডেট টাইম : 07:37:27 pm, Monday, 6 October 2025