Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

বাংলাদেশে জনগণের রায়ের মাধ্যমে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, সেই সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

রোববার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব (Diplomatic Correspondents Association, Bangladesh)–এর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

বিক্রম মিশ্রি বলেন, ‘ভারত চায়, বাংলাদেশের জাতীয় নির্বাচন জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হোক।’

তিনি আরও বলেন, ‘দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সংযম বজায় রাখা জরুরি। উভয় পক্ষেরই উসকানিমূলক বা প্রতিহিংসাপূর্ণ বক্তব্য পরিহার করা উচিত।’

ভারতের পররাষ্ট্র সচিবের মতে, নয়াদিল্লি ও ঢাকার সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর, এবং এই সম্পর্ককে আরও শক্তিশালী করাই ভারতের অগ্রাধিকার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

আপডেট টাইম : 02:42:02 pm, Monday, 6 October 2025