Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ আটক ৯৭

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পরিচালিত অভিযানে ৯৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ২৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

রোববার (৫ অক্টোবর) রাতে এবং সোমবার (৬ অক্টোবর) ভোরে পর্যন্ত চলা এই অভিযানে অংশ নেন প্রায় ৯০ জন কর্মকর্তা। অভিযানটি পরিচালনা করেন অভিবাসন দপ্তরের মহাপরিচালক জাকারিয়া শা’বান।

তিনি জানান, রাজধানী পুত্রজায়ার জালান রেকো ও ক্লাং এলাকার রাতের বাজারগুলোতে এই অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে এসব এলাকায় বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক অস্থায়ী কর্মভিসা (পিএলকেএস)-এর আড়ালে অবৈধভাবে অবস্থান করছেন বলে অভিযোগ ছিল।

মোট ৮৮৪ জনের কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে ৯৭ জনের বৈধ ভিসা ও অনুমতি পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের মধ্যে আছেন— ইন্দোনেশিয়া ৪৪, বাংলাদেশ ২৪, মিয়ানমার ৯, ভারত ৭, পাকিস্তান ২ এবং কম্বোডিয়া ও শ্রীলঙ্কার একজন করে নাগরিক।

আটকদের বয়স ১৮ থেকে ৬২ বছর এর মধ্যে। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) ও ১৫(১)(সি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযান শেষে আটক অভিবাসীদের সেলাঙ্গরের বেরানাং অভিবাসন ডিপো ও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপোতে পাঠানো হয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ আটক ৯৭

আপডেট টাইম : 10:39:15 pm, Monday, 6 October 2025