Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি শহিদুল আলম

গাজামুখী মানবিক মিশনে যোগ দিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। বুধবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশি একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে বুঝবেন আমরা সমুদ্রে আটক হয়েছি—আমাদের ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে। এই বাহিনী গাজায় গণহত্যা চালাচ্ছে, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রত্যক্ষ সহায়তায় ঘটছে। আমি আমার সহকর্মী, বন্ধু এবং বিশ্ববাসীর কাছে আহ্বান জানাই, যেন তারা ফিলিস্তিনের মুক্তির দাবিতে সংগ্রাম চালিয়ে যান।”

তিনি ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর (এফএফসি) উদ্যোগে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা করা ‘কনশানস’ নামের জাহাজে ছিলেন। জাহাজটিতে আন্তর্জাতিক সাংবাদিক, মানবাধিকারকর্মী ও চিকিৎসা পেশাজীবীরাও অংশ নিয়েছিলেন।

এর আগে ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পাঠানোর উদ্দেশ্যে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে এক বহর যাত্রা শুরু করে। তাতে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, সাংবাদিক ও সমাজকর্মীরা যুক্ত হন। এর ধারাবাহিকতায় ১ অক্টোবর গাজামুখী ‘কনশানস’ জাহাজ যাত্রা শুরু করে, এবং তাতেই ছিলেন শহিদুল আলম।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, জাহাজটি গাজার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছালে ইসরায়েলি নৌবাহিনী সেটি আটক করে এবং এর আরোহীদের হেফাজতে নেয়। শহিদুল আলমের ভিডিওটি আটক হওয়ার পরপরই প্রকাশিত হয় বলে ধারণা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি শহিদুল আলম

আপডেট টাইম : 12:21:20 pm, Wednesday, 8 October 2025