Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু ,মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজান উপজেলায় বাসের ধাক্কায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী (৫০) নিহত হয়েছেন। তার মৃত্যুর ঘটনায় বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে ক্ষুব্ধ নেতা-কর্মীরা চট্টগ্রাম–খাগড়াছড়ি ও চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রাখায় দুই রুটেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। তিনি বলেন, “হেফাজতের কর্মীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছি।”

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে, রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা সোহেল চৌধুরী মোটরসাইকেল চালিয়ে ওই এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মাওলানা সোহেল চৌধুরীর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়, তবে তিনি দীর্ঘদিন ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন। তিনি স্থানীয়ভাবে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

তার মৃত্যুর পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে দুর্ঘটনাকারী বাসটি জব্দ ও চালকের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু ,মহাসড়ক অবরোধ

আপডেট টাইম : 12:23:46 pm, Wednesday, 8 October 2025