Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

গুম সংক্রান্ত দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে প্রসিকিউশন কর্তৃপক্ষ অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দিলে শুনানি শেষে ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক কর্মী ও সাধারণ নাগরিকদের গুম, আটক ও নির্যাতনের ঘটনাগুলোর তদন্ত শেষে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এতে শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদসহ বেশ কয়েকজন সাবেক প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের নামও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত রয়েছে।

একই দিনে রাজধানীর রামপুরায় ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় ২৮ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা আরেক মানবতাবিরোধী অপরাধ মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে আদালত।

অন্য আসামিরা হলেন—বিজিবির মেজর মো. রাফাত বিন আলম মুন, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রামপুরায় আন্দোলন দমন অভিযানে সরাসরি গুলি চালানোর নির্দেশ ও নেতৃত্ব দেন অভিযুক্ত কর্মকর্তারা। এ ঘটনায় ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়, যা পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট টাইম : 02:36:31 pm, Wednesday, 8 October 2025