Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

মালয়েশিয়ায় আরও ৬ বাংলাদেশিসহ ২৪ অভিবাসী আটক

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে অবৈধ অভিবাসনবিরোধী এক যৌথ অভিযানে ৬ জন বাংলাদেশিসহ ২৪ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজ্যের মেনতারা এনফোর্সমেন্ট স্টেশনে এই অভিযান পরিচালিত হয়।

ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি কেলান্তান রাজ্য সড়ক পরিবহন বিভাগ (জেপিজে) যৌথভাবে অভিযানে অংশ নেয়। অভিযানে বিদেশিদের মালিকানাধীন কয়েকটি যানবাহনও জব্দ করা হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৮টা থেকে শুরু হওয়া অভিযানে দুটি সংস্থার মোট ৪০ জন কর্মকর্তা অংশ নেন। তদন্ত কর্মকর্তারা জানান, অবৈধভাবে অবস্থানকারীরা নিয়মিত গণপরিবহন ব্যবহার করে চলাচল করছিলেন—এমন তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৬ জন বাংলাদেশি (৫ পুরুষ ও ১ নারী), ৫ জন ভারতীয়, ২ জন পাকিস্তানি, ২ জন মিয়ানমারের নাগরিক, ৮ জন ইন্দোনেশীয় (১ পুরুষ ও ৭ নারী) এবং ১ জন ভারতীয় নারী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের কেলান্তানের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ইমিগ্রেশন দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অভিবাসন রোধে অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি সাধারণ নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, কেউ যেন অবৈধভাবে থাকা বিদেশিদের আশ্রয় বা সহায়তা না দেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এ ধরনের সহযোগিতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় আরও ৬ বাংলাদেশিসহ ২৪ অভিবাসী আটক

আপডেট টাইম : 12:04:16 pm, Friday, 10 October 2025