Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

অস্থায়ী ভিসার জন্য ৮২ পেশার নতুন তালিকা প্রকাশ করল যুক্তরাজ্য

শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলায় নতুন অভিবাসন পরিকল্পনার আওতায় অস্থায়ী কর্ম ভিসার জন্য ৮২টি মধ্য–দক্ষতার পেশার তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য। এই পদক্ষেপের লক্ষ্য—নির্দিষ্ট খাতে শ্রমিক ঘাটতি পূরণ এবং অর্থনীতির স্থবিরতা দূর করা।

ইংলিশ চ্যানেল হয়ে অবৈধ পথে অভিবাসন বাড়ায় দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ তৈরি হয়েছে। মতামত জরিপে লেবার পার্টির জনপ্রিয়তা কিছুটা কমে যাওয়ায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অভিবাসন বিষয়ে আরও কঠোর অবস্থান নিচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি (এমএসি) জানিয়েছে, যেসব পেশায় স্বল্পমেয়াদি শ্রম সংকট রয়েছে, সেখানে বিদেশি কর্মীদের সীমিত প্রবেশাধিকারের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত তালিকায় ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ওয়েল্ডার, ফটোগ্রাফার, অনুবাদক, লজিস্টিক ম্যানেজারসহ আরও কয়েকটি পেশা অন্তর্ভুক্ত রয়েছে।

কমিটির প্রস্তাব অনুযায়ী, যোগ্য আবেদনকারীরা তিন থেকে পাঁচ বছরের ভিসা পেতে পারেন। তবে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার বিষয়টি বর্তমান নীতির আওতায় থাকছে না। আবেদনকারীদের ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের পাশাপাশি নিয়োগকর্তাদের স্থানীয় কর্মী উন্নয়নের পরিকল্পনা জমা দিতে হবে।

এই তালিকার পরবর্তী পর্যালোচনা ২০২৬ সালের জুলাইয়ে হবে। উল্লেখ্য, কানাডা ও অস্ট্রেলিয়াও একই ধরনের প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য, প্রকৌশল ও কারিগরি খাতে শ্রমিক ঘাটতি পূরণে কাজ করছে।

ভারত সফরে স্টারমার জানিয়েছেন, দুই দেশের মধ্যে সম্ভাব্য ভিসা চুক্তি আপাতত বিবেচনায় নেই, কারণ পূর্ববর্তী আলোচনাতেও এ ইস্যু বাণিজ্যচুক্তিকে জটিল করেছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

অস্থায়ী ভিসার জন্য ৮২ পেশার নতুন তালিকা প্রকাশ করল যুক্তরাজ্য

আপডেট টাইম : 12:32:49 pm, Monday, 13 October 2025