Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

তরুণ কৃষি উদ্যোক্তাদের সহায়তায় একটি ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইতালির রোমে অনুষ্ঠিত জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তিনি এই প্রস্তাব দেন।

সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগের দিন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএড) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে ড. ইউনূস বলেন, প্রস্তাবিত এই তহবিল তরুণ উদ্যোক্তাদের কৃষি, স্বাস্থ্য ও সামাজিক ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে। একই সঙ্গে টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করবে।

তিনি গভীর সমুদ্র মৎস্য আহরণ, জলবায়ু সহনশীল কৃষি, আম ও কাঁঠালের রপ্তানি, এবং দুগ্ধ শিল্প উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আইএফএড প্রেসিডেন্ট লারিও বাংলাদেশে সামাজিক ব্যবসাভিত্তিক উদ্যোগে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং উদ্ভাবনী কৃষি প্রকল্পে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে পৌঁছান। তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এই আন্তর্জাতিক ইভেন্টটি চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট টাইম : 08:54:35 am, Monday, 13 October 2025