Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

রেমিট্যান্সের ভরে টিকে আছে   সরকার : প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : 12:30:38 am, Wednesday, 15 October 2025
  • 101 বার

রেমিট্যান্সের ভরে টিকে আছে   সরকার : প্রধান উপদেষ্টা

একবারে লণ্ডভণ্ড অবস্থায় দেশের দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার। রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল হতো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৪ অক্টোবর) তিনি রোমে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা সভায় এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “সরকারের দায়িত্ব নেওয়ার সময় কর্মরতদের বেতন দেওয়া বা আন্তর্জাতিক ঋণ পরিশোধের জন্য অর্থ ছিল না। কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছিলাম না। তখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের শক্তি যুগিয়েছে।”

তিনি আরও জানান, ইতালিতে স্থানীয়দের সঙ্গে আলোচনায় কিছু সমস্যা তুলে ধরা হয়। দেশটি অভিযোগ করেছে, বাংলাদেশিরা বিদেশে গিয়ে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, যা বন্ধ করতে হবে।

এর আগে, রোমে ডব্লিউএফপি’র ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউরের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। সেখানে বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা, স্কুলে খাদ্য কর্মসূচি এবং সংকট বিষয়ক আলোচনা হয়। কার্ল স্কাউর পুনর্ব্যক্ত করেন, সংস্থা বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা চালিয়ে যাবে।

অন্যদিকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (FAO) মহাপরিচালক ড. কু ডংইউর সঙ্গে বৈঠকে তিনটি নতুন খাতে সহায়তা চেয়েছেন ড. ইউনূস। এতে গভীর সমুদ্র মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণ, ফল রফতানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তি উন্নয়ন এবং ফসল-পরবর্তী ব্যবস্থাপনা ও স্বল্পমূল্যের কোল্ড স্টোরেজ স্থাপনের বিষয়ে আলোচনা হয়।

এফএও মহাপরিচালক বাংলাদেশকে ‘উচ্চ কর্মদক্ষ দেশ’ হিসেবে উল্লেখ করে জানান, সংস্থা কারিগরি সহায়তা ও উদ্ভাবনে দেশটিকে সমর্থন দেবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্সের ভরে টিকে আছে   সরকার : প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : 12:30:38 am, Wednesday, 15 October 2025