Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

জুলাই সনদ স্বাক্ষরে সবার অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আসন্ন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিতে। একই সঙ্গে তিনি দেশের সকল টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে এই ঐতিহাসিক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই সনদ বাংলাদেশের প্রতিটি নাগরিকের। আপনি যেখানেই থাকুন—বাসায়, দোকানে, কর্মস্থলে বা পথে—এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।”

তিনি আরও উল্লেখ করেন, “রাজনৈতিক, ধর্মীয় কিংবা জাতিগত ভিন্নতা সত্ত্বেও আমরা এক জাতি হিসেবে একসঙ্গে দাঁড়িয়েছি। এখনই সময় সেই ঐক্যের শক্তি উপলব্ধি করার, গর্ব ও আশার এ দিনটিকে সম্মিলিতভাবে উদযাপন করার।”

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

জুলাই সনদ স্বাক্ষরে সবার অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট টাইম : 11:20:58 pm, Thursday, 16 October 2025