Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’
আসিয়ান সম্মেলন

মালয়েশিয়াজুড়ে নিরাপত্তায় ৩ হাজারেরও বেশি কর্মকর্তা নিয়োগ

আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে মালয়েশিয়া জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম) জানিয়েছে, সম্মেলন চলাকালে আন্তর্জাতিক প্রতিনিধি ও অতিথিদের নির্বিঘ্ন চলাচল ও আগমন-প্রস্থানের সুবিধার্থে তিন হাজারেরও বেশি কর্মকর্তাকে বিভিন্ন স্থল, নৌ ও আকাশপথে মোতায়েন করা হয়েছে।

জেআইএমের এক বিবৃতিতে বলা হয়, প্রতিনিধি দলগুলোর স্বাগত জানানো ও প্রটোকল ব্যবস্থাপনা নিশ্চিত করতে কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ ও মহড়া দেওয়া হয়েছে। এবারের সম্মেলনে ৩০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানায় বিভাগটি।

বিবৃতিতে আরও বলা হয়, “আন্তর্জাতিক মান বজায় রেখে অভিবাসন কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”

চলতি বছর আসিয়ান সভাপতির দায়িত্ব পালন করছে মালয়েশিয়া। ‘অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন (Inclusion and Sustainability)’ শিরোনামে আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ বিশ্বনেতারা অংশ নেবেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

আসিয়ান সম্মেলন

মালয়েশিয়াজুড়ে নিরাপত্তায় ৩ হাজারেরও বেশি কর্মকর্তা নিয়োগ

আপডেট টাইম : 11:42:14 pm, Thursday, 16 October 2025