Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

নতুন বাংলাদেশের জন্ম হলো আজ : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই সনদ বাংলাদেশের নতুন জন্মের প্রতীক; এই নবযাত্রার পেছনে আছে গণঅভ্যুত্থানের চেতনা ও মানুষের আত্মত্যাগ।’

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “আজকের দিনটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি সেই অভ্যুত্থানের দ্বিতীয় অধ্যায়— যেখানে জাতি নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।”

তিনি অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করে বলেন, “তাদের আত্মত্যাগ ছাড়া এই পরিবর্তন সম্ভব হতো না। জাতি চিরকাল কৃতজ্ঞ থাকবে সেই সাহসী মানুষদের প্রতি, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন।”

সংবিধান ও রাষ্ট্র পরিচালনায় আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ড. ইউনূস বলেন, “গণঅভ্যুত্থান আমাদের পুরোনো বিতর্কের বেড়াজাল থেকে মুক্ত করেছে। এখন আমরা নতুন ভাবনায় রাষ্ট্র পুনর্গঠনের পথে এগোচ্ছি— যেখানে সংবিধান ও শাসনব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার যুক্ত হবে।”

তিনি আরও জানান, জুলাই সনদে জাতির প্রত্যাশিত কাঠামোগত পরিবর্তনের ভিত্তি স্থাপন হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

নতুন বাংলাদেশের জন্ম হলো আজ : প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : 10:03:31 pm, Friday, 17 October 2025